কেমন হয়েছে জানাবেন সবাই
⚠️এক থালা ভাতের দাম কত এই মেয়েটা জানে। অকর্মা অপদার্থ স্বামীর জন্য ঠিক কতটুকু সয়ে নিজের মাথার উপর একটু ছাদ ধরে রাখতে হয় ওর চেয়ে ভালো কেউ বুঝবে না!
সামার ভ্যাকেশন শুরু হয়েছে,অফিস ছুটি।সকালে ঘুম থেকে উঠে নতুন কেনা একটা কফি বানালাম। নিজেই কিনেছি,ভালোই দাম।কফি তে চুমুক দিতে দিতে এই মেয়েটার ভিডিও আসলো। কাল থেকে ঘটনা দেখেছি কিন্তু বাচ্চার মায়ের ভিডিও আসেনি। মেয়েটা কাপাকাপা গলায় বলছিলো - আমার বাচ্চা ২১ দিন NICU তে ছিলো সব খরচ আমার ভাসুর দিছে,আমার ব্যক্তিগত সব খরচ আমার ভাসুর দেয়। বলতে বলতে কয়েকবার হাসবেন্ডের দিকে,আশেপাশে তাকালো। আবার টেনে কথা টা শুনলাম,গলা টা কেপে উঠলো নাতো?
আচ্ছা আজকে যদি ওর নিজের সামর্থ্য থাকতো ও কি এটা মেনে নিতো? আমার বাচ্চাকে কেউ গোপনে এসে পা মুচড়ে দিয়ে যাবে আমি এটা ঠিক কতটুকু বাধ্য হলে দেখবো? এই মেয়েটা কে কি কেউ বলেছে যে তোর জামাইর কামাই নাই,কেন এই অত্যাচার সহ্য করে থাকবি চলে আয়? মনে হয় না
পাশ থেকে কয়েকজন মহিলা কথা বলছিলো।ভিডিও তে দেখেই আমার গা শিরশির করে উঠেছে। একেকজন বিরাট ক্ষমাশীল,জামাইটাও বিশাল মহত্ত্ব দেখালো।
বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলোর রিয়েলিটি এটাই।এখানে জাস্ট মনে হচ্ছে লোক টার ইনকাম নাই দেখে মনে হয় মেরুদণ্ডহীন। না।ইনকাম থাকলেও মেরুদণ্ডহীনই হতো।এরা ঘরের বউ এর বেলায় দুনিয়ার সকল জ্ঞান,উদারতা পশরা সাজিয়ে বসে। বউ টাও কি করবে? কোথায় যাবে? বাপ মা তো বলে দিয়েছে : এমন একটু আধটু সব সংসারেই হয়।এইসব মেনে নিয়েই সংসার করতে হয়। একটু রাগী না হইলে কিসের ব্যাডা মানুষ?
দিনশেষে মেয়েটা জানে ওর যাওয়ার জায়গা নেই। এই বাচ্চাটা নিয়ে ওর এখানেই থাকতে হবে। এজন্য বারবার পাশ থেকে বলে দেওয়ার পরেও অনেক কষ্টে মুখ থেকে বের হয়েছে মাফ করে দিয়েছি!
আহারে উদারতা,আহারে মাফ!!
আমার মাঝে মাঝে মেয়ে হয়ে দুঃখ লাগে। এক প্লেট ভাতের জন্য,মাথার উপর ছাদের জন্য কতকিছু ভাতের সাথে গিলে ফেলতে হয়!
আমি যতবার বলেছি মেয়েরা সয়ে যায় ততবার মানুষ আমাকে ধুয়ে দিয়েছে যে এখনও এই যুগ আছে নাকি,এখনও মেয়েরা এভাবে সহ্য করে নাকি?
আপনি আমি এই কথা বলার জন্য উপযুক্ত না।প্রিভিলেজড বাবলে বসে হাসাহাসি করা অনেক সহজ কারণ আমি জানি আমার বাচ্চার গায়ে টোকা দিলে ওই হাত আমি আংগুল সহ উপড়ে ফেলতে পারবো,এর জন্য একবারও আমার কারো মুখের দিকে তাকানো লাগবে না।
কিন্তু রিয়েলিটি হলো মেয়েরা মার খায়। বাচ্চার দিকে তাকিয়ে মার খায়,কোথায় যাবো এই ভয়ে মার খায়। শুধুমাত্র ভাত কাপড়ের জন্য মার খায়!
একটা মানুষ শুধু ভাত কাপড়ের বিনিময়ে মার খায়!
জীবন!
©Renew Me
সংগৃহীত পোস্ট

Comments
Post a Comment