পোস্টগুলি

বাংলাদেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Must Read

মোবাইল দিয়ে ঘরে বসে আয় করার ৩টি সহজ ও সঠিক উপায় ২০২৬ | Iqbal Vlogs

ছবি
                       মোবাইল দিয়ে ঘরে বসে আয় করার ৩টি সহজ ও সঠিক উপায় ২০২৬ | Iqbal Vlogs                           আসসালামু আলাইকুম সবাইকে! ইকবাল ব্লগস (Iqbal Vlogs)-এ আপনাদের স্বাগতম আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন কেবল কথা বলা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যন্ত্র নয়; বরং এটি হয়ে উঠেছে ঘরে বসে অনলাইন থেকে বাড়তি উপার্জনের একটি চমৎকার মাধ্যম। কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই ভুয়া বা প্রতারণামূলক প্ল্যাটফর্মে গিয়ে সময় এবং টাকা দুটিই নষ্ট করেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব ২০২৬ সালে আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে সম্পূর্ণ সৎ, নিখুঁত এবং নিরাপদ উপায়ে কীভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা সম্ভব। বিশেষ করে যারা শিক্ষার্থী, গৃহিণী বা অবসর সময়ে ফোন ব্যবহার করে বাড়তি আয় করতে চান, তাদের জন্য এই গাইডটি অত্যন্ত কার্যকর হবে                             ...

বৃষ্টি বিলাসী

ছবি
 কারও কাছে বর্ষা মানেই বারান্দায় বসে এক কাপ চা, প্রিয় মানুষের সাথে গল্প, খিচুড়ি-ইলিশ আর বৃষ্টি বিলাস। আবার কারও কাছে এই একই বর্ষা মানেই নির্ঘুম রাত, ভাঙা ঘরের চুইয়ে পড়া পানি, ভেজা বিছানা, ক্ষুধার কান্না আর অনিশ্চিত আগামী। যাদের মাথার ওপর শক্ত ছাদ আছে, ফ্রিজ ভর্তি খাবার আছে, তাদের কাছে বৃষ্টি সুন্দর। কিন্তু বাস্তবতা তো তাদের, যাদের মাথা গোঁজার মতো নিরাপদ ঘর নেই। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে যায়, শিশু আর বৃদ্ধরা কষ্টে রাত কাটায়। দিনমজুরের কাজ বন্ধ হয়ে যায়, চুলায় আগুন জ্বলে না, সংসারে নেমে আসে অসহায় নীরবতা। প্রকৃতি সবার জন্য একই বৃষ্টি ঝরায়, কিন্তু সেই বৃষ্টির অনুভূতি সবার জীবনে এক নয়। তাই বর্ষার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, একটু মানবিক হই। মনে রাখি—কারও আনন্দের ঋতুই অন্য কারও বেঁচে থাকার কঠিন লড়াই হতে পারে 

কেমন হয়েছে জানাবেন সবাই

ছবি
 ⚠️এক থালা ভাতের দাম কত এই মেয়েটা জানে। অকর্মা অপদার্থ স্বামীর জন্য ঠিক কতটুকু সয়ে নিজের মাথার উপর একটু ছাদ ধরে রাখতে হয় ওর চেয়ে ভালো কেউ বুঝবে না! সামার ভ্যাকেশন শুরু হয়েছে,অফিস ছুটি।সকালে ঘুম থেকে উঠে নতুন কেনা একটা কফি বানালাম। নিজেই কিনেছি,ভালোই দাম।কফি তে চুমুক দিতে দিতে এই মেয়েটার ভিডিও আসলো। কাল থেকে ঘটনা দেখেছি কিন্তু বাচ্চার মায়ের ভিডিও আসেনি। মেয়েটা কাপাকাপা গলায় বলছিলো - আমার বাচ্চা ২১ দিন NICU তে ছিলো সব খরচ আমার ভাসুর দিছে,আমার ব্যক্তিগত সব খরচ আমার ভাসুর দেয়। বলতে বলতে কয়েকবার হাসবেন্ডের দিকে,আশেপাশে তাকালো। আবার টেনে কথা টা শুনলাম,গলা টা কেপে উঠলো নাতো?  আচ্ছা আজকে যদি ওর নিজের সামর্থ্য থাকতো ও কি এটা মেনে নিতো? আমার বাচ্চাকে কেউ গোপনে এসে পা মুচড়ে দিয়ে যাবে আমি এটা ঠিক কতটুকু বাধ্য হলে দেখবো? এই মেয়েটা কে কি কেউ বলেছে যে তোর জামাইর কামাই নাই,কেন এই অত্যাচার সহ্য করে থাকবি চলে আয়? মনে হয় না পাশ থেকে কয়েকজন মহিলা কথা বলছিলো।ভিডিও তে দেখেই আমার গা শিরশির করে উঠেছে। একেকজন বিরাট ক্ষমাশীল,জামাইটাও বিশাল মহত্ত্ব দেখালো।  বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলোর রিয়েলিটি এ...

ভালোবাসা সাপোর্ট ভালোবাসা 🥰💓🥰

ছবি
আল্লাহ আমাদের দেশকে রক্ষা করো। ছবিটি হৃদয়বিদারক। জানিনা বাচ্চাটা এখন কি অবস্থায় আছে। চট্টগ্রামে পানিবন্দী আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার করার সময়। আশেপাশে খোঁজ নিলে এরকম হাজারো কাহিনী হয়তো দেখা ও শোনা যাবে। ভালো থাকুক প্রত্যেকটি মা-বাবার আদরের সন্তান।  আল্লাহ সবাইকে হেফাজত করুন 🥹🤲 🤲আমিন🤲 বাবা তো বাবাই হয়। প্রত্যেক বাবাই চায় শত কষ্টের পরেও নিজের সন্তানকে সর্বোচ্চ সুখে রাখতে। বাবা মা হলো আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। যার বাবা নেই তার এই দুনিয়া নেই। আশেপাশে অনেক বন্যা হচ্ছে। আর এমন বন্যায় ও বাবা রাত চিন্তা করে কিভাবে তাদের সন্তানদের নিরাপদে ভালো জায়গায় রাখা যায়। এই ছবিটি এমন একটি ছবি। যেখানে দেখা যায় বন্যায় সন্তানদের বাঁচাতে এক বাবার আপ্রাণ চেষ্টা....... আহা জীবন 😭😭😭হে আল্লাহ এ কঠিন সময়ে তুমি সবাইকে নিরাপদে রাখো। সবার বাবা, মা, সন্তান,আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সবাই জেনে নিরাপদে থাকে তুমি রহম করো। 🥰আমিন🥰

বন্যায় ভাসছে দেশ: অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ও কিছু জরুরি সতর্কতা

ছবি
বাংলাদেশে বর্তমানে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। অতিবৃষ্টি এবং উজানের ঢলে দেশের অনেক জেলা আজ পানির নিচে। ঘরবাড়ি, ফসল এবং গবাদি পশু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এই কঠিন সময়ে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। বন্যা কবলিত এলাকায় সুস্থ থাকতে কিছু জরুরি সতর্কতা: ১. বিশুদ্ধ পানি পান করুন: বন্যার পানিতে অনেক জীবাণু থাকে। তাই সব সময় পানি ফুটিয়ে পান করার চেষ্টা করুন। পানি ফোটানোর ব্যবস্থা না থাকলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করুন। ২. শুকনো খাবার মজুত রাখুন: মুড়ি, চিঁড়া, গুড় এবং বিস্কুট জাতীয় শুকনো খাবার সাথে রাখুন যা রান্না ছাড়াই খাওয়া যায়। ৩. পানিবাহিত রোগ থেকে সাবধান: ডায়রিয়া বা অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত নিকটস্থ অস্থায়ী মেডিকেল ক্যাম্প বা স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। ঘরে অবশ্যই পর্যাপ্ত ওরস্যালাইন রাখুন। ৪. সাপ ও পোকামাকড় থেকে সাবধান: বন্যার সময় সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় শুকনো জায়গার খোঁজে ঘরে ঢুকে পড়তে পারে। তাই সতর্ক থাকুন এবং কার্বলিক এসিড বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের করণীয়: আমরা যারা নি...