বৃষ্টি বিলাসী
কারও কাছে বর্ষা মানেই বারান্দায় বসে এক কাপ চা, প্রিয় মানুষের সাথে গল্প, খিচুড়ি-ইলিশ আর বৃষ্টি বিলাস।
আবার কারও কাছে এই একই বর্ষা মানেই নির্ঘুম রাত, ভাঙা ঘরের চুইয়ে পড়া পানি, ভেজা বিছানা, ক্ষুধার কান্না আর অনিশ্চিত আগামী।
যাদের মাথার ওপর শক্ত ছাদ আছে, ফ্রিজ ভর্তি খাবার আছে, তাদের কাছে বৃষ্টি সুন্দর।
কিন্তু বাস্তবতা তো তাদের, যাদের মাথা গোঁজার মতো নিরাপদ ঘর নেই। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে যায়, শিশু আর বৃদ্ধরা কষ্টে রাত কাটায়। দিনমজুরের কাজ বন্ধ হয়ে যায়, চুলায় আগুন জ্বলে না, সংসারে নেমে আসে অসহায় নীরবতা।
প্রকৃতি সবার জন্য একই বৃষ্টি ঝরায়, কিন্তু সেই বৃষ্টির অনুভূতি সবার জীবনে এক নয়।
তাই বর্ষার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, একটু মানবিক হই। মনে রাখি—কারও আনন্দের ঋতুই অন্য কারও বেঁচে থাকার কঠিন লড়াই হতে পারে

Comments
Post a Comment